Posts

Showing posts with the label ছোটগল্প

সন্ধ্যেবেলার গান–সুশোভন দাশগুপ্ত

Image
সত্তরের দশকের জামশেদপুরের শীত আমি এখনও কাটিয়ে উঠতে পারিনি। ভোরে জানালার কাচ ঝাপসা হয়ে থাকে। কুয়াশা কি না জানি না। আবহাওয়ার খবর দেখে নয়, কাচ দেখেই বুঝি। দূরে ট্রেনের হুইসেল শোনা যায়। এই শব্দ আমার চেনা। এত বছর এখানে কাটিয়েছি যে ট্রেন গেলে আর আলাদা করে তাকাতে হয় না। শব্দটা কানে এলেই বুঝি, একটা ট্রেন চলে গেল। তারপর বাইরে ধীরে ধীরে লোকজন বেরোতে শুরু করে। চায়ের দোকানে আগুন জ্বলে ওঠে। স্কুলবাসের হর্ন বাজে। দু-একটা বাইক এমন শব্দ করে ছুটে যায়, যেন রাস্তাটা ওদের পৈতৃক সম্পত্তি। টাটা কারখানার দিকে লোকজন যেতে থাকে। আমি জানালার পাশে বসে থাকি। আমার ঘরটা খুব বড় নয়। একশো চল্লিশ স্কোয়্যার ফুট হবে, তার বেশি নয়। একটা লোহার খাট, ছোট টেবিল, প্লাস্টিকের চেয়ার। টেবিলের ওপর ওষুধ, রক্তচাপ মাপার যন্ত্র আর মোবাইল। মোবাইলটা পুরোনো, তবু এখনও চলে। আমিও তো পুরোনো, তবু টেনে টুনে চালিয়ে নিচ্ছি। দেওয়ালে তিনটে ছবি। আমার স্ত্রীর। চার ছেলে-মেয়ের। আর একটা পারিবারিক ছবি। ওই ছবিটা মাঝে মাঝে নামিয়ে দেখি। তখন একটু অবাক লাগে। এত মানুষ নিয়ে যে বাড়িটা চলত, এখন সেখানে আমার থাকার জায়গাটুকুও নেই। না...

বীথি, আমি ও দুজনের জীবনানন্দ–ইভান অনিরুদ্ধ

Image
২২শে অক্টোবর, ১৯৫৪ সাল। কোলকাতার শম্ভুনাথ পন্ডিত হাসপাতালে কবি জীবনানন্দ দাশ মারা যাওয়ার সত্তুর বছর পর কার্তিকের এই সকালে সোনালী রোদের আতরের ঘ্রাণ গায়ে মাখতে মাখতে আমার মনে হলো- আমিই যেন সেই জীবনানন্দ দাশ! সত্তুর বছর পর জীবনানন্দ ফিরে এসেছেন, মিলু ফিরে এসেছেন আমার ভেতর! মিলু ছিল তাঁর আদুরে ডাকনাম। আর যার জন্য আমার এতো হাহাকার, মায়ার টান সেই বীথি তাহলে কে? সে বুঝি সেই শোভনা! হয়তো তাই, নয়তো অন্যকিছু। জীবনানন্দ দাশের জীবনে শোভনা ফিরে আসেনি ঠিকই কিন্তু আমার জীবনে সেই শোভনা যেন বীথি হয়ে ফিরে এসেছে! শোভনার জন্য কতই না হাহাকার ছিলো জীবনানন্দের! আহা, এই লোকটার জন্য আমার খুব মায়া হয়! জীবনের প্রতিটি ক্ষেত্রে তিনি যেন শৈল্পিক পরাজয়ের এক সুউচ্চ মনুমেন্ট! তাঁর এক লেখার ভেতর দিয়ে বলে গেছেন- জীবনটাকে নেড়েচেড়ে দেখলাম, সংসারে যারা সফল হবে তাদের জাত আলাদা- ভালবাসার চেয়ে সফলতাকেই তারা ভালবাসে  বেশি। আমার ঠিক উল্টো- প্রেম, দাক্ষিণ্য, মমতার, ঘরানা গন্ধেই তৃপ্তি! আহা, কী উপলব্ধি! হৃদয় বিদীর্ণ করে দেওয়া কী এক কথা! আচ্ছা, কেন আমার এমন মনে হচ্ছে? কেন নিজেকে জীবনানন্দের আরেকটা সত্ত্বা মনে হচ্ছে?...