দেবতা– প্রীতম কর্মকার

তোমার সঙ্গে আড়ি দেওয়ার বেলায়
আমার বিচালির চাল থেকে
উঁকি দিয়েছিল রাগ।
কাঁচের গুলির মতো তোমার চোখদুটো
আমার শীতল স্তব্ধ দেহে
প্রতিষ্ঠা করেছিল―
আদিমত্বের প্রবাদ।

তুমি একটিও কথা বলোনি।

বিদায় বেলায় তোমার আঁচল জুড়ে
আমি সাজিয়ে দিলাম আজ
নগ্নতার কুৎসিত শয্যা।
ঈশ্বরের বাগানে চন্দন নেই তাই
অন্তিম চুম্বনের রক্ত-লালায়
আমি এঁকে দিলাম তোমার―
পূজার আল্পনা।
তুমি তবুও একটি কথাও বলোনি।।

Comments

Popular posts from this blog

বীথি, আমি ও দুজনের জীবনানন্দ–ইভান অনিরুদ্ধ

জলশব্দ– অরিন্দম চট্টোপাধ্যায়