ফিরে দেখা– বিবেক পাল

বড় তাড়াতাড়ি বদলে গেল,
বদলে গেল দিনগুলো!
আজ ষাটের কোঠা পেরিয়ে,
সৌভাগ্যকে করি কুর্নিশ।

গেঁয়ো মন নিয়ে,
মনের মাধুরী মিশিয়ে
পার করে এসেছি দশকের পর দশক।

প্রকৃতির রূপ-রস, আর যৌথ জীবনযাপনে
বোধের বাগানে ফুটেছিল কুসুম।
অথচ আজকের যান্ত্রিক কোলাহলে,
নব প্রজন্ম বড় উদাসীন, বড্ড নিঃসঙ্গ!

স্মার্টফোনের ওই বন্দি খাঁচায়―
হারিয়ে গেছে সেই চড়ুইভাতি,
কৃত্রিমতার চকমকিতে―
মন খোঁজে মাটির ‛বাতি’ ।

মেঠো পথ আর ধুলোবালি মাখা শৈশব
ফিরবে না তো আর কোনোদিন!
ব্যথিত ক্লান্ত মন তবু চেয়ে থাকে―
নবীনের তীব্র উদ্দীপনা দেখবে বলে।

ষাটোর্ধ্ব এই জীবন
স্মৃতির আঁচলে মুখ মোছে !

Comments

Popular posts from this blog

বীথি, আমি ও দুজনের জীবনানন্দ–ইভান অনিরুদ্ধ

জলশব্দ– অরিন্দম চট্টোপাধ্যায়

দেবতা– প্রীতম কর্মকার