একটি চুম্বন–প্রকাশ চন্দ্র রায়
একটি চুম্বন চুয়ান্ন বছর পুষে রাখছি কপালে আমার;
শুকতারা’র মত জ্বলছে জ্বলছে জ্বলছেই,
অতি শৈশবে মৃত্যুশয্যায় পরম মমতায়
এঁকে দিয়েছিল যা জননী আমার।
স্মৃতির প্রতীকরূপে প্রাপ্ত একটি চুম্বন,
চুয়ান্ন বছর ধরে সবসময় মনে করিয়ে দেয়,
শিশিরে ভেজা ঝরা শিউলির মত
মৃত মায়ের স্নিগ্ধ কোমল স্নেহার্দ্র মুখ।
একান্ত প্রিয় অমূল্য আপন একটি ছবি,
অদ্যাবধি বেঁধে রেখেছি মনের মন্দিরে।
শত দুঃখের নীরে ডুবে ডুবে ডুব সাঁতারে
হাতরিয়ে হাতরিয়ে খুঁজে ফিরি সুখের সৈকত।
সর্বনাশের সর্বোচ্চ শৃঙ্গে বসত আমার,
বেদনার বারিধারা ভেজায় বারোমাস;
তবুও আশীর্বাদরূপ শেষ চুম্বনের জোরে,
বৈরী বাতাসের মাঝেও আমরণ একা
টিকে র’ব মা জীবন সংগ্রামে।
শুকতারা’র মত জ্বলছে জ্বলছে জ্বলছেই,
অতি শৈশবে মৃত্যুশয্যায় পরম মমতায়
এঁকে দিয়েছিল যা জননী আমার।
স্মৃতির প্রতীকরূপে প্রাপ্ত একটি চুম্বন,
চুয়ান্ন বছর ধরে সবসময় মনে করিয়ে দেয়,
শিশিরে ভেজা ঝরা শিউলির মত
মৃত মায়ের স্নিগ্ধ কোমল স্নেহার্দ্র মুখ।
একান্ত প্রিয় অমূল্য আপন একটি ছবি,
অদ্যাবধি বেঁধে রেখেছি মনের মন্দিরে।
শত দুঃখের নীরে ডুবে ডুবে ডুব সাঁতারে
হাতরিয়ে হাতরিয়ে খুঁজে ফিরি সুখের সৈকত।
সর্বনাশের সর্বোচ্চ শৃঙ্গে বসত আমার,
বেদনার বারিধারা ভেজায় বারোমাস;
তবুও আশীর্বাদরূপ শেষ চুম্বনের জোরে,
বৈরী বাতাসের মাঝেও আমরণ একা
টিকে র’ব মা জীবন সংগ্রামে।
Comments
Post a Comment